DokanPro
শপ খুলুন →

৫ মিনিটে শপ খুলুন

ফেসবুকের অর্ডার আর ইনবক্সে হারাবে না। নিচের ধাপগুলো একে একে করুন — শেষে আপনার নিজের শপ, অর্ডার আর কুরিয়ার সব এক জায়গায়।

১

📱 অ্যাকাউন্ট খুলুন

  • dokanpro.com-এ “বিনামূল্যে শুরু করুন” চাপুন।
  • আপনার মোবাইল নম্বর দিন — SMS-এ ৬ সংখ্যার কোড আসবে, সেটা বসান। কোনো পাসওয়ার্ড লাগে না।
  • শপের নাম দিন। নাম থেকেই আপনার শপের ঠিকানা তৈরি হবে, যেমন fatima-boutique.dokanpro.com
💡 শপের ঠিকানা পরে বদলানো যায় না, তাই ছোট আর সহজ নাম বেছে নিন।
মোবাইলে DokanPro ড্যাশবোর্ড
২

🖼️ শপ প্রোফাইল সাজান

  • সেটিং → শপ প্রোফাইল-এ যান।
  • লোগো, কভার ছবি আর শপের ছোট বিবরণ দিন — ক্রেতা প্রথমেই এগুলো দেখে।
  • সেটিং → শপের থিম থেকে ডিজাইন আর রং বেছে নিন।
সেটিং পেজ: শপ প্রোফাইল, থিম, পেমেন্ট, কুরিয়ার
৩

📦 প্রোডাক্ট যোগ করুন

  • প্রোডাক্ট → “+ যোগ করুন” চাপুন।
  • ছবি, নাম, দাম আর স্টক দিন। সাইজ বা রং থাকলে অপশন যোগ করুন।
  • ক্যাটাগরি দিলে ক্রেতা সহজে খুঁজে পায় (যেমন শাড়ি, পাঞ্জাবি, হিজাব)।
  • অনেক প্রোডাক্ট একসাথে তুলতে “Bulk Add” ব্যবহার করুন।
💡 অন্তত ৫টি প্রোডাক্ট দিন — বেছে নেওয়ার মতো কিছু থাকলে অর্ডার বেশি আসে।
প্রোডাক্ট তালিকা ও যোগ করুন বাটন
৪

💳 পেমেন্ট ও ডেলিভারি চার্জ ঠিক করুন

  • সেটিং → পেমেন্ট সেটআপ-এ যান।
  • আপনার bKash বা Nagad নম্বর দিন — ক্রেতা অর্ডারের সময় সেখানে টাকা পাঠিয়ে TxnID দেবে।
  • ক্যাশ অন ডেলিভারি চালু রাখতে পারেন।
  • ঢাকার ভেতরে ও বাইরে ডেলিভারি চার্জ দিন। চাইলে নির্দিষ্ট অঙ্কের উপরে ফ্রি ডেলিভারি দিন।
৫

🚀 শপ লাইভ করুন ও লিংক শেয়ার করুন

  • হোমে “শপ লাইভ করুন” চাপুন — প্রথম মাস ফ্রি ট্রায়াল।
  • শপের লিংক কপি করে দিন: ফেসবুক পেজের বাটনে, প্রতিটি পোস্টে, আর মেসেঞ্জারে যারা দাম জিজ্ঞেস করে তাদের।
  • কোনো একটা প্রোডাক্টের লিংকও শেয়ার করা যায় — ফেসবুকে ছবি ও দামসহ দেখায়।
💡 ইনবক্সে “দাম কত?” এলে উত্তরে সরাসরি প্রোডাক্টের লিংক দিন — ক্রেতা নিজেই অর্ডার করে ফেলবে।
ক্রেতা যেভাবে শপ দেখে
৬

🛒 অর্ডার সামলান

  • নতুন অর্ডার এলে SMS আর ড্যাশবোর্ডে জানানো হয়। অর্ডার ট্যাবে “নতুন” ঘরে দেখবেন।
  • “💬 WhatsApp-এ কনফার্ম” চেপে ক্রেতার সাথে কথা বলে নিন, তারপর “✓ অর্ডার নিন”।
  • bKash/Nagad হলে TxnID মিলিয়ে “✓ পেমেন্ট পেয়েছি” চাপুন।
  • পার্সেল রেডি হলে “📦 কুরিয়ারে দিন”, পৌঁছালে “✓ ডেলিভারড”।
  • ক্রেতা নিতে না চাইলে অর্ডার “ফেরত” হিসেবে রাখুন — পরে এই ক্রেতার অর্ডারে সতর্কতা দেখাবে।
অর্ডার তালিকা: নতুন, চলমান, সম্পন্ন
৭

🚚 Steadfast কুরিয়ার যুক্ত করুন

  • Steadfast-এর মার্চেন্ট প্যানেল থেকে API Key আর Secret Key কপি করুন।
  • সেটিং → কুরিয়ার সেটআপ-এ বসিয়ে “✔ যাচাই করে সংযোগ করুন” চাপুন।
  • এরপর প্রতিটি অর্ডারে “🚚 Steadfast-এ বুক করুন” — এক ট্যাপে পার্সেল বুক, ট্র্যাকিং নম্বর অর্ডারেই থাকবে।
💡 ক্যাশ অন ডেলিভারির টাকার অঙ্ক নিজে থেকেই কুরিয়ারে চলে যায় — আলাদা করে লিখতে হয় না।
৮

👥 পুরনো ক্রেতাদের ফিরিয়ে আনুন

  • কাস্টমার ট্যাবে প্রত্যেক ক্রেতার মোট অর্ডার আর খরচ দেখা যায়।
  • “💤 অনেকদিন আসেননি” ফিল্টারে গিয়ে এক ট্যাপে WhatsApp-এ মেসেজ পাঠান — চাইলে মেসেজে একটা কুপন যোগ করুন।
  • “📩 অটো SMS” চালু করলে ক্রেতা ৩০ দিন অর্ডার না করলে নিজে থেকেই একবার মনে করিয়ে দেওয়া হয়। কতজন ফিরে এলেন, সেটাও ওখানেই দেখবেন।
  • ভালো ক্রেতাকে ⭐ VIP দিন, ঝামেলার নম্বর ব্লক করুন।
কাস্টমার তালিকা ও ফিল্টার
শুরু করতে প্রস্তুত?
প্রথম মাস ফ্রি। আটকে গেলে WhatsApp-এ লিখুন — আমরা নিজে সেটআপ করে দেব।
বিনামূল্যে শপ খুলুন →💬 WhatsApp ০১৭৯৬১৮১০৫২